এফএ কাপ: উলভসকে হারিয়ে কোয়াটার ফাইনালে লিভারপুল

BD REPORT
বিডি রিপোর্ট 16 Sep 2026 03:09 pm
এফএ কাপ: উলভসকে হারিয়ে কোয়াটার ফাইনালে লিভারপুল

সংগৃহীত ছবি

এফএ কাপের ৫ম রাউন্ডের ম্যাচে সহজ জয় পেয়েছে লিভারপুল। উলভসকে ৩-১ গোলে হারিয়েছে অলরেডরা। শুক্রবার (৬ মার্চ ) দিবাগত রাতে মোলিনেক্স স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের ৪ গোলের সবই এসেছে দ্বিতীয়ার্ধে। গোলশূন্য প্রথম ৪৫ মিনিটের পর ডেডলক ভাঙেন লেফটব্যাক অ্যান্ডি রবার্টসন। ডি-বক্সের বাইরে থেকে নেয়া জোরালো শটে লক্ষ্যভেদ করেন এ স্কটিশ ডিফেন্ডার।ম্যাচের দ্বিতীয় গোলেও ছিলেন রবার্টসন। তার পাস থেকেই উলভসের জালে বল পাঠান মোহাম্মদ সালাহ।

লিভারপুলের হয়ে তৃতীয় গোলটি করেন কার্টিস জোনস। ৭৪ মিনিটে তার ওই গোলেই জয় নিশ্চিত করে অলরেডরা। ৯২ মিনিটে অবশ্য উলভসের হয়ে এক গোল শোধ করেন হি চ্যাং। এ জয়ের সুবাদে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল।