বাহারি খাবারের পসরায় রাজকীয় ইফতার আয়োজন বেস্ট ওয়েস্টার্ন এসকেএস চট্টগ্রামে

BD REPORT
বিডি-রিপোর্ট 16 May 2026 01:05 am
বাহারি খাবারের পসরায় রাজকীয় ইফতার আয়োজন বেস্ট ওয়েস্টার্ন এসকেএস চট্টগ্রামে

সংগৃহীত

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের অন্যতম বিলাসবহুল চার তারকা মানের হোটেল আয়োজন করেছে বিশেষ ইফতার বাজার ও বুফে ডিনারের আয়োজন। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও অতিথিদের জন্য ব্যতিক্রমী ও সুস্বাদু খাবারের সমাহার সাজিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

হোটেলের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত ‘ক্যাফে চুমুক’-এ থাকছে ইফতার বাজার। এছাড়া লেভেল-২–এ অবস্থিত ‘পতেঙ্গা রেস্টুরেন্ট’-এ আয়োজন করা হয়েছে বুফে ইফতার ফলোড বাই ডিনার, যেখানে থাকছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার। এই আয়োজনে ৫০টিরও বেশি আইটেম পরিবেশন করা হবে। একই সঙ্গে রয়েছে সেহরির বিশেষ ব্যবস্থা।

হোটেলটি প্রতিদিন পরিবেশন করছে দেশীয় ও ঐতিহ্যবাহী নানা স্বাদের সমৃদ্ধ ইফতার। মেন্যুতে থাকছে শাহী হালিম, শাহী জিলাপি, বিফ মেজবানী, মটন তেহারি সহ দেশি-বিদেশি নানা ধরনের বাহারি পদ।

সাধারণ অতিথিদের সুবিধার্থে বিশেষ সেট মেন্যু চালু করা হয়েছে, যার মূল্য শুরু হচ্ছে মাত্র ৫৪৯ টাকা থেকে। কর্পোরেট ও পারিবারিক আয়োজনের জন্য পৃথক ভেন্যু যেমন সাম্পান, ঝিনুক, কনফুলী ও নোঙ্গর হলে বুকিংয়ের সুবিধাও রয়েছে বিশেষ ছাড়ে।

এছাড়া হোটেলের লেভেল-১৮–তে অবস্থিত রুফটপ রেস্টুরেন্ট ‘ঘুড়ি’-তেও থাকছে বিশেষ রমজান বুফে মজলিস, যেখানে আভিজাত্যপূর্ণ পরিবেশে পরিবার ও বন্ধুদের সঙ্গে ইফতার ও সেহরি উপভোগ করা যাবে।

রমজানের পবিত্র আবহে পরিবার-পরিজন ও প্রিয়জনদের সঙ্গে এক অনন্য অভিজ্ঞতার আমন্ত্রণ জানিয়েছে ওয়েস্টার্ন এসকেএস চট্টগ্রাম। বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে— ০১৩১৩৪৪৪৪৮১-৮৯ এবং ০১৭১৩১৫২৫০৬-০৭ নম্বরে।