সাবেক সরকারি কৌঁসুলি এডভোকেট আমিনের মৃত্যুবার্ষিকী

BD REPORT
Admin User 16 Sep 2026 03:09 pm
সাবেক সরকারি কৌঁসুলি এডভোকেট আমিনের মৃত্যুবার্ষিকী

প্রথিতযশা আইনজীবী ও চট্টগ্রাম জেলার সাবেক অতিরিক্ত সরকারি কৌঁসুলি (জিপি) মুহম্মদ আমিন চৌধুরীর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০০ সালের ২৯ জানুয়ারি তিনি ৫৩ বছর বয়সে ঢাকাস্থ একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াজিশপুরে তাঁর পারিবারিক কবরস্থান সংলগ্ন মসজিদে খতমে কোরআনের আয়োজন করা হয়েছে।

তিনি চট্টলতত্ত্ব বিশারদ, ইতিহাসবিদ ও একুশে পদকপ্রাপ্ত গবেষক আবদুল হক চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র। মুহম্মদ আমিন চৌধুরী দীর্ঘ ২৭ বছর আইন পেশায় নিবেদিত ছিলেন।

তিনি রোটারি ক্লাব অব মেট্রোপলিটন, চিটাগাংয়ের ২০০০-০১ সালের প্রেসিডেন্ট ছিলেন। এ ছাড়াও তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, মুসলিম এডুকেশন সোসাইটি, নাটাবসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

Tags: