স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ: বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে চালু ‘ইকোনমি ওপিডি’

BD REPORT
Admin User 17 May 2026 09:05 am
স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ: বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে চালু ‘ইকোনমি ওপিডি’

চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে চালু হয়েছে নতুন ‘ইকোনমি ওপিডি’ বিভাগ। শনিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে হাসপাতালের পরিচালক ডা. এ. কে. এম. আরিফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. অরূপ দত্ত। তিনি বলেন, 'জনস্বার্থে ও এই অঞ্চলের রোগীদের চিকিৎসার স্বার্থে মাত্র ১০০ টাকায় রোগী দেখার এই উদ্যোগ একটি অনন্য উদাহরণ। অভিজ্ঞ চিকিৎসকবৃন্দের সমন্বয়ে এটি স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে।'

অনুষ্ঠানে অধ্যাপক ডা. নিবেদিতা পাল, ডা. উজ্জ্বল কান্তি দাশ, ডা. হিমন বড়ুয়া, ডা. বোরহান উদ্দিনসহ অতিথিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দক্ষিণ চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় বিজিসি ট্রাস্টের অবদান উল্লেখযোগ্য, আর ‘ইকোনমি ওপিডি’ উদ্যোগ প্রশংসার দাবিদার।

জরুরি বিভাগের পাশে অবস্থিত এই নতুন বিভাগে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেডিসিন, সার্জারি, শিশু, স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে অভিজ্ঞ চিকিৎসকরা সেবা দেবেন।

Tags: