প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
নবনির্বাচিত সংসদ সদস্যদের আগামী ১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, বিজয়ীদের শপথগ্রহণ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করা হবে। ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে এটি অনুষ্ঠিত হতে পারে; এর বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা ও মন্ত্রিসভার পক্ষ থেকে দ্রুত দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নির্বাচনে একটি কেন্দ্রে ২০০ শতাংশ ভোট পড়েছে— এমন সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রেস সচিব বলেন, এটি মিথ্যা সাংবাদিকতা। এটি মূলত মুদ্রাজনিত ভুল। যিনি এ ধরনের সংবাদ পরিবেশন করেছেন, তিনি রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা না বলেই করেছেন। পরবর্তী সময়ে তা সংশোধন করা হয়েছে।