২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাপ্তাহিক ছুটিতে যাচ্ছে ৭ দিন
বিডি-রিপোর্ট
14 Nov 2026 03:11 pm
সংগৃহীত
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে সাত দিন মিলে যাওয়ায় কার্যকর ছুটি পাওয়া যাবে ২২ দিন।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি জানান, ২০২৭ সালে সাধারণ ছুটি থাকবে ১৫ দিন। এ ছাড়া নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটির সংখ্যা ২৯ দিন। এর মধ্যে সাত দিন শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। ফলে কার্যকর ছুটি থাকবে ২২ দিন।