সারাদেশে আজও বইতে পারে উষ্ণ তাপপ্রবাহ

BD REPORT
Admin User 12 May 2026 12:05 am
সারাদেশে আজও বইতে পারে উষ্ণ তাপপ্রবাহ

সারাদেশে প্রবহমান উষ্ণ তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। এছাড়া মৌসুমি আবহাওয়ার প্রভাবে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও চট্টগ্রামের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, এ সময় দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। 

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ (বৃহস্পতিবার) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে । এসময় দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এছাড়া, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম।

আর গতকাল (বুধবার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আগামী শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Tags: