চিরুনি অভিযান শুরু আজ থেকেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

BD REPORT
Admin User 14 Sep 2026 05:09 pm
চিরুনি অভিযান শুরু আজ থেকেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ থেকেই সারাদেশে চিরুনি অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। তবে ভোট কবে হবে তা নির্ধারণ করবে সরকার।’

রোববার (১৩ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভায় তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাবে। কোথাও কোনো অপরাধী বা বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না। তবে আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই— আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেন। আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের।

Tags: