আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ
Admin User
14 Sep 2026 01:09 pm
দীর্ঘদিন ট্রাইব্যুনালে অনুপস্থিত থাকার পর অবশেষে পদত্যাগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না।
মঙ্গলবার (১৯ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে প্রসিকিউটর হাসানুল বান্না চিফ প্রসিকিউটর বরাবর দায়িত্ব থেকে অব্যাহত চেয়ে আবেদন করেছেন। চিফ প্রসিকিউটর তার আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।’
প্রসঙ্গত, চলতি বছরের ১ জানুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় হাসানুল বান্নাকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল।
Tags: