বাংলাদেশ ইনভেস্টমেন্ট হাব করতে চান প্রধানমন্ত্রী

BD REPORT
বিডি-রিপোর্ট 14 Nov 2026 03:11 pm
বাংলাদেশ ইনভেস্টমেন্ট হাব করতে চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশকে আঞ্চলিক বিনিয়োগের কেন্দ্র বা ‘ইনভেস্টমেন্ট হাব’ হিসেবে গড়ে তুলতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ নিজের স্বার্থ ও সার্বভৌমত্ব সুরক্ষার পাশাপাশি আঞ্চলিক সহযোগীদের সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে চায়।

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বাংলাদেশ সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধায় বিশ্বাস করে। দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব সুরক্ষার পাশাপাশি আঞ্চলিক সহযোগীদের সঙ্গে আন্তরিকভাবে কাজ করবে বাংলাদেশ।

অনুষ্ঠানে শক্তিশালী গ্রামীণ অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শক্তিশালী গ্রামীণ অর্থনীতি একটি শক্তিশালী বাংলাদেশ উপহার দেবে।

এ সময় গণতন্ত্র, বাকস্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করার কথাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকার গণতান্ত্রিক ও বাকস্বাধীনতা নিশ্চিত করছে এবং সবার জন্য আইনের শাসন সমানভাবে নিশ্চিত করছে।

এছাড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে বলেও উল্লেখ করেন তারেক রহমান।