রাজধানী ঢাকায় আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনের বেশির ভাগ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই।
রোববার (৮ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, এ সময়ে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
রোববার সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আজ সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আগামীকাল সোমবার (৯ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।