জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা

BD REPORT
বিডি-রিপোর্ট 13 Nov 2026 07:11 pm
জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা

ইকবাল সোবহান চৌধুরী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর সঙ্গে সাংবাদিক রাজীব ঘোষকেও হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়ার তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার মো. আখতার হোসেন।

তিনি জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবিতে নেওয়া হয়েছে।

তাঁকে আটক করা হয়েছে কি না, জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, 'জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিয়ে আসা হয়েছে।'