জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকটিকিট প্রকাশ করল ডাক বিভাগ

BD REPORT
বিডি-রিপোর্ট 14 Nov 2026 03:11 pm
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকটিকিট প্রকাশ করল ডাক বিভাগ

স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডেটা কার্ডও অবমুক্ত করেছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে এসব স্মারক সামগ্রী অবমুক্ত করা হয়। এ সময় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন। পরে বিশেষ সিলমোহর ব্যবহার করে এগুলো অবমুক্ত করেন।

বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত স্মারক ডাকটিকিটটি দেশের সব ডাকঘর থেকে বিক্রি করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।