সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের দল, সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

BD REPORT
বিডি-রিপোর্ট 14 Nov 2026 03:11 pm
সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের দল, সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

ডেমোক্র্যাটদের উল্লাস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধাক্কা খেয়েছে। প্রতিনিধি পরিষদের পর এবার সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ডেমোক্রেটিক পার্টি। এতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা।

বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ১০০ আসনের সিনেটে ৫১টি আসন নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা। বিপরীতে রিপাবলিকানদের আসন দাঁড়িয়েছে ৩৯টিতে। বাকি ১০টি আসনের ফল তখনো প্রক্রিয়াধীন ছিল।

সিনেটের ৩৫টি আসনে এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৫টি আসনের ভোট গণনা শেষ হওয়ার পর ডেমোক্র্যাটরা অতিরিক্ত ছয়টি আসন নিজেদের দখলে নেয়। অন্যদিকে ছয়টি আসন হারায় রিপাবলিকানরা। এর মধ্য দিয়ে সিনেটে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ডেমোক্রেটিক পার্টি।

নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার চিত্র দেখা গেছে। ৪৩৫টি আসনের মধ্যে ২৮৯টির ভোট গণনা শেষে দলটি ১৮১টি আসনে জয় পেয়েছে। আগের তুলনায় তাদের আসন বেড়েছে ১২টি। অন্যদিকে রিপাবলিকানরা পেয়েছে ১০৮টি আসন, যা আগের তুলনায় ১২টি কম।

প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২১৮টি আসন। ভোট গণনার বাকি থাকায় নিম্নকক্ষের চূড়ান্ত নিয়ন্ত্রণ তখনো নিশ্চিত হয়নি।

মার্কিন আইনসভার দুই কক্ষেই ডেমোক্র্যাটদের এই অগ্রগতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও দ্বিতীয় মেয়াদের বাকি সময়ের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে আইন প্রণয়নসহ বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে ট্রাম্প প্রশাসনকে বিরোধী দলের বাধার মুখে পড়তে হতে পারে।