১০ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির

BD REPORT
বিডি-রিপোর্ট 16 May 2026 01:05 am
১০ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির

সংগৃহীত

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ তথ্য জানান।

অনুষ্ঠানে তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিসংশনের প্রস্তাব উত্থাপনের বিষয়ে ১১ দলীয় জোট ইতিবাচক রয়েছে। জোটভুক্ত সব দল এ প্রস্তাব সমর্থন করবে বলে তারা আশা করছেন।

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানকে সামনে রেখে ১০ দিনের কর্মসূচি সাজানো হয়েছে। এর অংশ হিসেবে আগামী ২৮ ফেব্রুয়ারি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে জুলাই শহীদ পরিবারের সদস্য, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, অ্যাক্টিভিস্ট এবং সারা দেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেবেন।

এদিন গত এক বছরের কর্মসূচি নিয়ে ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনীর আয়োজন থাকবে। পাশাপাশি বিভাগীয় পর্যায়েও ধারাবাহিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

বিভিন্ন বিভাগে ইফতার কর্মসূচির তারিখ নির্ধারণ করা হয়েছে—২ মার্চ চট্টগ্রাম, ৩ মার্চ কুমিল্লা, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৬ মার্চ ঢাকা, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী, ১১ মার্চ রংপুর, ১২ মার্চ ঢাকা মহানগর, ১৩ মার্চ ঢাকা মহানগর উত্তর এবং ১৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণ।

আরিফুল ইসলাম আদীব আরও জানান, ২৮ ফেব্রুয়ারি ধানমন্ডির -এ প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে , এবং ঢাকা-১২ আসনের সংসদ সদস্য উপস্থিত থাকবেন।

এক বছর পূর্তি উপলক্ষে আবাহনী মাঠে ইফতার ও দোয়া মাহফিলের পাশাপাশি চিত্রপ্রদর্শনীরও আয়োজন থাকবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।