এনসিপি বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে: নাহিদ

BD REPORT
বিডি রিপোর্ট 16 May 2026 01:05 am
এনসিপি বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে: নাহিদ

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এনসিপি শুধু সংসদে নয়, রাজপথেও সোচ্চার থাকবে।

রোববার (১ মার্চ) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় যুবশক্তির ইফতার ও আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

সংসদকে অবিলম্বে ‘সংস্কার পরিষদ’ হিসেবে ঘোষণা করতে হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তার করতে হবে।’ একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ এ সংসদে অনুমোদন করা হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এদিকে ইফতারে অংশ নিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সংবিধান সংস্কারের শপথ না নিয়ে বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের সঙ্গে প্রতারণা করেছে।’

এছাড়া বিএনপিকে সংবিধান সংস্কারের শপথ নিয়ে জুলাই শহিদদের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালনার আহ্বানও জানান তিনি।