দেশে প্রথম যুক্ত হলো 'ডাবল স্ট্যাকিং এ্যাম্পটি কনটেইনার হ্যান্ডেলার'
দেশে প্রথমবারের মতো দুইটি কনটেইনার একসঙ্গে পরিবহনের হ্যান্ডেলার সংযোজন করেছে ইস্টার্ন লজিস্টিক লিমিটেড। নিরাপত্তার শতভাগ নীতি মেনে উন্নত প্রযুক্তিতে এ স্ট্যাকারটি তৈরি করা হয়েছে বলে জানায় কোনেক্রেন্স এন্ড দেমাগ (বাংলাদেশ) লিমিটেড। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, সুইডেনের সব যন্ত্রাংশ দিয়ে স্ট্যাকারটি চীনে প্রস্তুত করে দুইটি স্ট্যাকার বাংলাদেশ প্রথমবারের মতো সরবরাহ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়, দেশে বিভিন্ন ডিপো সহ চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহে কাজ করে প্রতিষ্ঠানটি। দেশের সব ডিপো ও বন্দরের ইয়ার্ডে যেসব স্ট্যাকার বা ক্রেন আছে সেগুলো একটি কনটেইনার হ্যান্ডেলিং করতে পারে। দেশে প্রথমবারের মতো ইস্টার্ন লজিস্টিক লিমিটেড এ ডাবল স্ট্যাকিং এ্যাম্পটি কনটেইনার হ্যান্ডেলার অর্ডার করেছে। এ স্ট্যাকারটির সমস্ত কর্মকান্ড মোবাইলের মাধ্যমে পর্যবেক্ষণ করা যায়। এছাড়া স্ট্যাকারটির অপারেটরের সিটটি শীতাতপ করে ৩৬০ ডিগ্রি ভিউ ভিশন করা আছে। চারপাশে থাকা ক্যামেরাগুলোতে এমন সেন্সর আছে, যা হঠাৎ করে স্ট্যাকারের সামনে আসে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে। ফলে সামনে মানুষ চলে আসলে গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে থেমে যাবে। কাস্টমাইজ করা দুইটি ডাবল এ্যাম্পটি স্ট্যাকারটি আনতে ইস্টার্ন লজিস্টিক লিমিটেডের ব্যয় হয়েছে প্রায় সাত (৭) কোটি টাকা।