একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা
বিডি-রিপোর্ট
15 Nov 2026 06:11 pm
সংগৃহীত
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে সংগঠনটি। নির্ধারিত এই দাম ভ্যাটসহ প্রযোজ্য হবে।
বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৩৪১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৩৭৩ টাকা।
এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।